ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা-ভৈরব রুটে নতুন ট্রেন: ‘নরসিংদী কমিউটার’ উদ্বোধন
ডুয়া ডেস্ক : মহান স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব বাজার রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টায় কিশোরগঞ্জের ভৈরব বাজার স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সহকারী যন্ত্রপ্রকৌশলী রেজাউল ইসলাম ও ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি উপস্থিত ছিলেন।
নরসিংদী কমিউটার ট্রেন সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেলস্টেশনে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করবেন।
জানা যায়, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টা ছাড়বে, ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।
ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।
নরসিংদী কমিউটার ট্রেন পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ট্রেন পরিচালনায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
ভৈরব বাজার স্টেশন মাস্টার ইউসুফ জানান, এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব স্টেশন থেকে কমিউটার ট্রেন যাত্রা শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের