ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নিবন্ধন চাওয়া নতুন দল 'আওয়ামী লীগ' সম্পর্কে যা জানা গেল
ডুয়া নিউজ : ‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। গতকাল সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশনে ‘আওয়ামী লিগ’ নিবন্ধনে আবেদন করেন তিনি।
এই দলের প্রতীক চাওয়া হয়েছে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’। উজ্জ্বল নিজেকে দলের প্রধান বলে দাবি করেছেন।
‘আওয়ামী লিগ’-এর প্রধান দাবি করা উজ্জ্বল রায়ের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বলে জানা গেছে। তিনি ওই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নরেশ চন্দ্র রায়ের ছেলে। তার মায়ের নাম পারুল রায়।
নিবন্ধন চেয়ে ইসির কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, 'দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ, এই কমিটির মেয়াদ শেষ আগামী ২০ এপ্রিল।'
এছাড়া, দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ। তবে এতে কোনো সড়ক ও বাড়ির নম্বর উল্লেখ নেই।
এ বিষয়ে উজ্জ্বল রায় বলেন, "ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি। তিনি যদি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো। আর এখন তো তিনিই নেই। তাই আবেদন করেছি।"
আবেদনে তিনি নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফিজার) কে সপ্তম সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে উজ্জ্বল রায় বলেন, "এটা যে কী করে হলো বুঝতে পারছি না। তিনি তো নেই। আগে ছিলেন তাই উল্লেখ করেছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের