ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে ট্রেনের টিকিট ইস্যু বন্ধ
ডুয়া ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে যেসব যাত্রী ঢাকা থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে ঢাকা স্টেশনে আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করতেন তারা ঈদের আগ পর্যন্ত এ রুটে ভ্রমণ করতে পারবেন না।
বাংলাদেশ রেলওয়ের একটি কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ২৬ মার্চ থেকে ঢাকা এবং জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। এছাড়া বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী ট্রেনেও টিকিট ইস্যু করা হবে না।
বিনাটিকিট যাত্রীদের প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা সহ অন্যান্য বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ আটকাতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
নাশকতা প্রতিরোধে রেলপথ, স্টেশন ও চলন্ত ট্রেনে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় হয়েছে। র্যাব, বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সহযোগিতায় নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন আগে এবং পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার (বিশেষ ভ্রমণ সুবিধা) সংযোজন করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা