ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন ট্যামি ব্রুস
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা উঠে এসেছে। এই আলোচনায় এক সাংবাদিক বাংলাদেশের চরমপন্থি হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন।
তবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি প্রশ্নটির উত্তর দেননি। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
এই সংবাদ সম্মেলনে, এক সাংবাদিক দাবি করেন বাংলাদেশের সেনাপ্রধান ইসলামপন্থি চরমপন্থি হামলার বিষয়ে সতর্ক করেছেন। এরপর তিনি জানতে চান, সন্ত্রাসবাদ দমন ও বাংলাদেশের আফগানিস্তানে পরিণত হওয়ার মতো পরিস্থিতি থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি, ড. মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ডের বিষয়টি এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে মার্কিন সরকারের কী ভূমিকা থাকবে সেই প্রশ্নও ওঠে।
জবাবে ট্যামি ব্রুস বলেন, "আমরা যখন অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তখন আমাদের আসল উদ্দেশ্য হল কূটনৈতিক সমাধান খুঁজে বের করা।" তিনি আরও যোগ করেন, "আমাদের প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানে দৃঢ়ভাবে বিশ্বাসী এবং আমরা আমাদের বন্ধুদের সাথে সম্পর্ক স্থাপন করি এই উদ্দেশ্যে যাতে তারা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং তাদের জনগণের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রেসিডেন্ট জানেন প্রতিটি দেশ, বিশেষত বাংলাদেশ মানবাধিকার মেনে চলা এবং তাদের নাগরিকদের সরকারের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করা উচিত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের