ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দেশে-বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা
ডুয়া নিউজ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে-বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “চায়না সফরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। এটা একটা মাইলফলক ভিজিট হবে। ২৮ তারিখ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে শি জিনপিং মিটিং। এই মিটিংটি অনেক গুরুত্বপূর্ণ মিটিং। আমাদের ফোকাস থাকবে, চাইনিজ ইনভেস্টর, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, চাইনিজ এনার্জি কোম্পানিগুলো, চায়নার টপ যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে কথা বলা।”
প্রেস সচিব বলেন, “প্রফেসর ইউনূস বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং এর হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন। ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, সেটা নেওয়া হচ্ছে। এখানে প্রাইভেট সেক্টরে ইনভেস্টররা এসে যাতে সে কোনো ধরনের সমস্যার না পড়ে সেজন্য সবাইকে যেন ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়, সেজন্য কাজ করা হচ্ছে। এছাড়া অন্যান্য যে সার্ভিস থাকে, এনবিআর হোক, সেন্ট্রাল ব্যাংক হোক, সবগুলো পলিসি একই সঙ্গে যাতে করা যেতে পারে। যাতে ডাইরেক্ট ইনভেস্টার আনতে পারেন। মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রচুর জব তৈরি করা।”
বাংলাদেশের ইকোনমি গ্রোথকে নতুন স্কেলে নেওয়া যাওয়া, নতুন উচ্চতা নিয়ে যাওয়া, পুরো ভিজিটে একটা ফোকাস থাকবে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন