ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বাবার স্বপ্ন পূর্ণ করে ঢাবির দোকানদারের ছেলে ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
ডুয়া ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের এক দোকানদারের ছেলে ভর্তির সুযোগ পেয়েছেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত এই ফলাফলে ৫ দশমিক ৯৩ শতাংশ পাশ করেছেন।
জানা গেছে, শিক্ষার্থীর নাম তানভীর হাসান রিফাত। তিনি কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. ওয়াদুদ দীর্ঘ ৩৭ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে চায়ের দোকান পরিচালনা করছেন।
রিফাত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, তিনি উত্তীর্ণ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে।
ভর্তি পরীক্ষায় সাফল্যের অনুভূতি জানিয়ে রিফাত গণমাধ্যমকে বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শুধু চাই, বাবা-মায়ের স্বপ্ন পূর্ণ করতে পারি।’
রিফাতের বাবা গণমাধ্যমকে বলেন,‘১৯৮৭ সাল থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোকান চালাচ্ছি। আমার স্বপ্ন ছিল, আমি যেখানে ব্যবসা করি, সেখানকার ছাত্রদের মধ্যে আমার ছেলে বা মেয়ে থাকবে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)