ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভিসির নাম-ছবি দিয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি, টাকা দাবি
ডুয়া ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (রবিবা) উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারকচক্র ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি করছে।
এ ঘটনায় সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী জানান, ভুয়া আইডি খুলে প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করছে। জিডি হওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার জানান, তার নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি করা হচ্ছে। বিষয়টি জানার পরই তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন এবং সবাইকে সতর্ক করে বলেছেন, ওই প্রতারকচক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়