ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা
ডুয়া নিউজ: নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ তুলেছেন বিএনপির বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে।
আব্দুল হান্নান মাসউদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে হামলার বিষয়টি জানানো হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, "নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করা হয়। এতে তিনি এবং ৫০+ নেতাকর্মী গুরুতর আহত হন।"
হাতিয়ার সন্তান আব্দুল হান্নান মাসউদ জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য বের হন। সন্ধ্যায় বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা দেন এবং হামলা করেন। এ ঘটনার প্রতিবাদে তিনি ছাত্র-জনতাকে নিয়ে সড়কে অবস্থান করেন।
হামলার সম্পর্কে মাসউদ বলেন, "আমার পথসভায় বিএনপির একটি দল হামলা চালায়। প্রতিবাদ করতে আমি ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সড়কে অবস্থান করছি। যারা হামলা করেছে, তারা আওয়ামী লীগের থেকেও ভয়ংকর। তারা দোকানপাট বন্ধ করে ফের হামলার পরিকল্পনা করছে। আমি চাই সমাজে অপরাধীর ঠাঁই না হোক, সেটা যেই দলের হোক না কেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"
হামলার বিষয়টি অস্বীকার করেছেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। তিনি জানান, "কেমন হামলা? এমন কিছুর কথা আমার জানা নেই। মাসউদ যাদের নিয়ে ঘুরছেন তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর। তাদের মধ্যে ঝামেলা হতে পারে, কিন্তু তার দলের লোকজন নেই। তিনি আওয়ামী লীগের সমর্থনের ওপর ভর করে কর্মসূচি পালন করছেন।"
ঘটনা সম্পর্কে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, "খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। জাহাজমারায় কৃষক দলের আহ্বায়কের ওপরে হামলা হয়েছে। এ ঘটনায় বিএনপির লোকজন প্রতিবাদ মিছিল বের করেছে। সম্ভবত সেই মিছিল থেকেই হামলার ঘটনা ঘটেছে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে