ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নাসিমুল গনি
ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হচ্ছে ঈদের পর
ডুয়া নিউজ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি জানিয়েছেন ঈদের পরপরই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হচ্ছে।
আজ সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নাসিমুল গনি বলেন, "এতদিন বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া নয়া দিল্লি থেকে পরিচালিত হতো। তবে, তারা এই মাসের শেষের দিকে ঢাকায় কার্যক্রম শুরু করবে। আশা করা যাচ্ছে, ঈদের পরপরই এটি চালু হয়ে যাবে।"
তিনি আরও বলেন, "ঈদের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করি। দেশে জরুরি অবস্থা জারির যে গুজব ছড়ানো হচ্ছে, তা সত্য নয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং জোরদার করা হয়েছে।"
স্বরাষ্ট্র সচিব জানান, "বাংলাদেশ থেকে অবৈধভাবে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় প্রবেশ বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি এসওপি স্বাক্ষর করা হয়েছে।"
তবে, কতজন বাংলাদেশি বর্তমানে অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাননি তিনি।
এর আগে, অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন সংক্রান্ত এসওপিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন দেশটির জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের