ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজ এই লজ্জা থেকে মুক্ত হলাম: প্রধান উপদেষ্টা
ডুয়া নিউজ : সন্দ্বীপের সঙ্গে দীর্ঘ ৫০ বছরেও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠা লজ্জার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ এই লজ্জা থেকে মুক্ত হলাম বলেও জানান তিনি।
আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে আজ সকাল ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে দেশের প্রথম সমুদ্রপথের ফেরি ছেড়ে সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশ্যে যাত্রা করে। এক ঘণ্টার মধ্যে দ্বীপে পৌঁছালে হাজারো সন্দ্বীপবাসী ফেরিটিকে স্বাগত জানান।
ভার্চুয়াল সমাবেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সন্দ্বীপের মানুষ এতদিন কেনো কাদা মাড়িয়ে ডিঙি নৌকা ও বোটে চড়ে পারাপার হবে? সন্দ্বীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ, অথচ ৫০ বছরেও এখানে নিরাপদ যোগাযোগ স্থাপন হয়নি—এটা লজ্জার বিষয়। আজ সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগের নতুন যাত্রা শুরু হলো।”প্রধান উপদেষ্টা বলেন, “শুধু সন্দ্বীপ নয়, পুরো চট্টগ্রামের জন্য আজ আনন্দের দিন। স্বাধীনতার মাসে আপনাদের এই সুসংবাদ দিতে পেরে আমি গর্বিত। সন্দ্বীপের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে, সব অঞ্চলের সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর