ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সহায়ক ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে চলে গেল বাস
ডুয়া নিউজ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর যানজট নিরসনে শিক্ষার্থীদের দিয়ে সহায়ক ট্রাফিকের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ মোড়ে দায়িত্বে থাকা মো. মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হয়েছেন।
আজ সোমবার (২৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাফিক সার্জেন্ট রেজাউল জানিয়েছেন, “ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদীর ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে।”
তিনি আরও বলেন, “শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন মেহেদী। এ সময় মিরপুরগামী দুটি বাস পাল্টাপাল্টি করতে থাকলে মেহেদী গাড়ি দুটিকে স্বাভাবিকভাবে চলার কথা বলেন। এ সময় বিকল্প পরিবহনের একটি বাস দায়িত্ব পালনরত মেহেদীকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক্সরে করে দেখা গেছে ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। এখন তিনি চিকিৎসাধীন আছেন “
শিক্ষার্থী মেহেদীকে ধাক্কা দেওয়া বিকল্প পরিবহনের বাসটি মিরপুর থেকে (ঢাকা মেট্রো ব ১১-৯৭৬৬) জব্দ করা হয়েছে। চালক সোহেলকেও আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি