ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: বাংলাদেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরটি সারা দেশে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তামিম ইকবাল বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন। উপদেষ্টা অধ্যাপক ইউনুসের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা জানার জন্য উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। বিসিবি থেকে জানানো হয়, তামিমের অবস্থার অবস্থা বোঝার জন্য দ্রুত এনজিওগ্রাম করা হয়, যেখানে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
বোর্ড নিশ্চিত করেছে, তামিমের চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদানে তারা সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে।
সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিরুদ্ধে খেলা চলাকালীন তামিম হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে কিছু সময় পর তার অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হলেও গুরুতর অবস্থার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে তাকে সাভারের হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদপিণ্ডে ব্লক শনাক্ত হয় এবং সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়। বর্তমানে তামিম সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য সারা দেশজুড়ে তার শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি