ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বিএনপি-জামায়াতের বিষয়ে জি এম কাদেরের বিস্ফোরক মন্তব্য
ডুয়া নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি.এম) কাদের বলেছেন, জাতীয় পার্টি সব দলের লোককে আশ্রয় দিয়েছে এবং তারা শান্তির রাজনীতি, সহযোগিতার রাজনীতি ও বন্ধুত্বের রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে না।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, “বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, জামায়াত বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি। মানুষের সেবা করার চেষ্টা করেছি।”
তিনি উল্লেখ করেন, রংপুরের মানুষ শান্তিপ্রিয় এবং তারা বর্তমানে শান্তিতে আছে। তবে দেশের বিভিন্ন স্থানে অত্যাচার ও লুটপাটের ঘটনা ঘটছে এবং মানুষের বাড়িঘর দখল করা হচ্ছে।
দোয়া ও ইফতার মাহফিলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্নার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনায় ছিলেন মাসুদার রহমান মিলন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় পার্টির নেতা রুহুল আমিন লিটন, আনিছুর রহমান আনিস এবং ফারুক হোসেন মন্ডল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের