ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
যুগ্ম সচিব হয়েও জেলা প্রশাসকের দায়িত্বে থাকছেন ২১ কর্মকর্তা
ডুয়া নিউজ: সরকার ১৯৬ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। এরমধ্যে ২১ জন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন। তাদের সবাইকে আগের দপ্তর ও পদে পুনঃনিযুক্তি করেছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়াদের মধ্যে ১৯৪ জনকে পুনরায় তাদের পূর্ববর্তী পদে ও দপ্তরে (ইনসিটু) পদায়ন করেছে।
এর আগে গত বৃহস্পতিবার ১৯৬ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এর ফলে পদোন্নতি পাওয়াসহ যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৯ জনে। কিন্তু বিপরীতে যুগ্ম সচিবের স্থায়ী পদ সংখ্যা ৫০২টি থাকায় তাদেরকে আগের দপ্তরে নিয়োগ করা হয়েছে।
পদোন্নতি পাওয়া ডিসিদের মধ্যে ঢাকার তানভীর আহমেদ, হবিগঞ্জের ড. মো. ফরিদুর রহমান, ময়মনসিংহের মুফিদুল আলম, কক্সবাজারের মোহাম্মদ সালাউদ্দিন, ঝিনাইদহের মোহাম্মদ আব্দুল আওয়াল, পঞ্চগড়ের মো. সাবেত আলী, মাগুরার মো. অহিদুল ইসলাম, সাতক্ষীরার মোস্তাক আহমেদ, ঝালকাঠির আশরাফুর রহমান, নোয়াখালীর খন্দকার ইসতিয়াক আহমেদ এবং চাঁদপুরের মোহাম্মদ মোহসীন উদ্দিনকে পূর্বের পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান, চুয়াডাঙ্গার মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জের ড. মনোয়ার হোসেন মোল্লা, গোপালগঞ্জের মুহম্মদ কামরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের মো. আব্দুস সালাদ, বগুড়ার হোসনা আফরোফ, মাদারীপুরের মোছা. ইয়াসমিন আক্তার, গাইবান্ধার চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, কিশোরগঞ্জের ফৌজিয়া খান এবং জয়পুরহাটের ডিসি আফরোজা আকতার চৌধুরীকে পূর্বের পদে নিয়োগ দিয়েছে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের