ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
২৬ মার্চ নৌবাহিনীর জাহাজে ঘুরতে পারবেন দর্শনার্থীরা
ডুয়া নিউজ : আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্দিষ্ট কিছু জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
আজ রবিবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
পরিদর্শনের জন্য উন্মুক্ত জাহাজগুলোর তালিকা:
ঢাকা (সদরঘাট, ঢাকা) – বানৌজা চিত্রা
নারায়ণগঞ্জ (পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ) – বানৌজা অতন্দ্র
চট্টগ্রাম (নেভাল বার্থ-২, নিউ মুরিং, চট্টগ্রাম) – বানৌজা সমুদ্র অভিযান
খুলনা (বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা) – বানৌজা অপরাজেয়
মোংলা (দিগরাজ নেভাল বার্থ, মোংলা) – বানৌজা ধলেশ্বরী
বরিশাল (মেরিন ওয়ার্কশপ জেটি, বরিশাল) – বানৌজা পদ্মা
চাঁদপুর (বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর) – বানৌজা শহীদ ফরিদ
উক্ত সময়ে আগ্রহী দর্শনার্থীরা নির্ধারিত স্থানে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের