ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
উদ্ধার অভিযানে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
ডুয়া নিউজ : টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বহনকারী ডুবে যাওয়া নৌকায় উদ্ধার অভিযানে গিয়ে সাগরে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২৩ মার্চ) তার মরদেহটি উদ্ধার করা হয় বলে বিজিবির পক্ষ থকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহত বেলালের মরদেহটি উদ্ধার করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বেলাল এই সীমান্ত ফাঁড়িতেই কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানায় বিজিবি।
শুক্রবার দিবাগত মধ্যরাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধভাবে প্রবেশের সময় রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় বিজিবি ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। তবে এ সময় বিজিবির সদস্য বেলাল নিখোঁজ হন।
এরপর, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়ার নাফ নদীর মোহনায় চার রোহিঙ্গার মরদেহ ভেসে আসে, যাদের মধ্যে এক শিশু ও তিনজন নারী ছিলেন। স্থানীয়রা মরদেহগুলো দেখতে পেয়ে বিজিবিকে জানালে, তাদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের