ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্যাসিবাদ প্রশ্নে কোনো আপস হবে না: তারেক রহমান
ডুয়া নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে কোনো আপস হবে না।
আজ শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ, দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত। তাই যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, আসুন সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করি।”
তারেক রহমান বলেন, “স্বৈরাচারবিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ। মানুষ দেখতে চায়, বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।”
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনোকিছুই সংস্কার নয়।”
তারেক রহমান বলেন, “মতপার্থক্য যা-ই থাকুক না কেন, আলোচনা করে সব সমস্যা সমাধানের পাশাপাশি ফ্যাসিবাদ সুযোগ পায়, এমন যেকোনো কাজ থেকে সবাইকে বিরত থাকাতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল