ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই : হাসনাত আব্দুল্লাহ
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা চাই না। তবে আওয়ামী লীগের দ্বারা সংঘটিত গণহত্যা, গুম ও অপরাধের বিচার করে দলটিকে নিষিদ্ধ করার দাবি করেছেন তিনি।
আজ শনিবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এনসিপি'র সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘পৃথিবীতে কোথাও এমন নজির নেই, যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যায় তাদের আবার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসন করা হবে না। ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা কোনো ইনস্টিটিউশনের বিপক্ষে নই বরং আওয়ামী লীগ যেসব ইনস্টিটিউশন ধ্বংস করেছে আমরা সেগুলো পুনর্গঠনের পক্ষে।’
এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের