ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
জবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
ডুয়া ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। ‘ই’ ইউনিটের ফল প্রকাশিত হলেও অন্যান্য ইউনিটের ফল এখনো প্রকাশিত হয়নি। শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশের দাবিতে এগিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই সব ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ও ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন জানিয়েছিল, দ্রুত ফল প্রকাশ করা হবে। তবে এক মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনও ফলের জন্য অপেক্ষা করছেন।
এছাড়া ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষার ফলও এখনো প্রকাশিত হয়নি, যদিও অর্ধেক মাস পেরিয়ে গেছে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। তারা দ্রুত ফল প্রকাশের দাবি জানাচ্ছেন, যাতে পরবর্তী কার্যক্রমে কোনো বিলম্ব না হয়।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘গতকাল (শুক্রবার) অফিস বন্ধ ছিল, আজও বন্ধ। কাল আমরা বসে সিদ্ধান্ত নেব। আমার ইউনিটের ফল প্রস্তুত আছে, আশা করছি কালই প্রকাশ হবে।’
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা জানান, ‘আমরা আমাদের ইউনিটের রেজাল্ট জমা দিয়েছি। সবার স্বাক্ষর নিয়ে সেন্ট্রাল কমিটি রেজাল্ট প্রকাশ করবে। আজ বন্ধের দিন, তাই কাল হয়তো প্রকাশ হবে।’
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ ভূঁইয়া বলেন, ‘আমার ইউনিটের রেজাল্ট প্রস্তুত, গতকালই প্রকাশ করে দিতে পারতাম। তবে উপাচার্য মহোদয় চীন থেকে ফিরেছেন, আগামীকাল মিটিং হবে। ফল প্রকাশের দায়িত্ব আমাদের হলেও উপাচার্য মহোদয়ের পরামর্শে প্রকাশ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আগামীকাল ইউনিটগুলোর সঙ্গে মিটিং ডাকা হয়েছে। তবে কালই প্রকাশ হবে এমন নিশ্চয়তা দিতে পারছি না। আশা করছি এই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে।’
ফল প্রকাশের বিলম্বের কারণ জানতে চাইলে উপাচার্য বলেন, ‘কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বিশ্ববিদ্যালয়ের ফলও আটকে থাকে। আমরা সে তুলনায় দ্রুত কাজ করার চেষ্টা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে