ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
৪০০ পদে নৌবাহিনীতে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নৌবাহিনীতে বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। উল্লিখিত পদগুলো হলো-ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), প্যাট্রোলম্যান, রাইটার, স্টোর, মেডিকেল, কুক, স্টুয়ার্ড, টোপাস এবং এমওডিসি নৌ। এসব পদে মোট ৪০০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কোন শাখায় কতজন:
ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে ২৮৫ জন, প্যাট্রোলম্যান ১২ জন, রাইটার ১৮ জন, স্টোর ১৮ জন, মেডিকেলে ১০ জন, কুক ২৫ জন, স্টুয়ার্ড ১৩ জন, টোপাস পদে ১৩ জন ও এমওডিসি (নৌ) পদে ৭ জন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫০ নিয়ে পাস হতে হবে। তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেডপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্যাট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) পদের জন্য যেকোনো বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-৩.০০ নিয়ে এসএসসি পাস। মেডিকেল পদে আবেদনের জন্য জীববিজ্ঞানসহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-৩.৫০ নিয়ে পাস করতে হবে। কুক ও স্টুয়ার্ড পদের জন্য যেকোনো বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-২.৫০ নিয়ে এসএসসি পাস এবং টোপাস পদের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশি পুরুষ নাগরিক ও অবিবাহিত হতে হবে। এ ছাড়া প্রার্থীর সাঁতার জানা আবশ্যক।
বয়সসীমা
১ জুলাই ২০২৫ তারিখে নাবিক পদের জন্য বয়স ১৭ থেকে ২০ বছর। এমওডিসি (নৌ) পদের জন্য বয়স ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শারীরিক যোগ্যতা
সিম্যান ও এমওডিসি (নৌ) পদে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, প্যাট্রোলম্যান পদে আবেদনের জন্য উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ও অন্যান্য পদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি। উচ্চতার পাশাপাশি প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বুকের মাপ সাধারণ অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি হতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়স অনুযায়ী এবং চোখের দৃষ্টি হতে হবে ৬/৬।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এইওয়েবসাইটে প্রবেশ করে সেইলর সেকশন/অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে প্রথমে প্রাক্-যোগ্যতা যাচাই করতে হবে। যাচাই শেষে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড (ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। তথ্য যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক ১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। পরীক্ষার দিন ফরমটি সঙ্গে আনতে হবে।
আবেদন ফি : ৩০০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১২ এপ্রিল ২০২৫
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতেএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই