×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৮:০৯:১৫

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, চলতি অর্থবছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ রবিবার জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি বছরেই পুরো টাকা দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ বছর না হলেও আগামী বছর পুরো ২৫ কোটি টাকা দেওয়ার আশা করছি।’

‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মফস্বল, জেলা ও উপজেলা পর্যায়সহ সকল সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। যেসব সাংবাদিক আর্থিক সহযোগিতা চান, তাদের আমরা সহযোগিতা করে থাকি’- যোগ করেন ইয়াসের খান।

জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত