×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আউটসোর্সিং কর্মীদের জন্য গৃহায়ণ মন্ত্রণালয়ের নতুন নিরাপত্তা ব্যবস্থা

২০২৫ মার্চ ২১ ১৫:৩৯:৫৮

আউটসোর্সিং কর্মীদের জন্য গৃহায়ণ মন্ত্রণালয়ের নতুন নিরাপত্তা ব্যবস্থা

ডুয়া ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে৷ নতুন এ নীতিমালা অনুযায়ী কোনও ঠিকাদারী প্রতিষ্ঠান চাইলেই একজন কর্মীকে বাদ দিতে পারবে না৷ শুক্রবার (২১ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে৷

এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়৷

জানা গেছে, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো৷ এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না৷ কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো৷ ফলে বিষয়টি আমলে নিয়ে নতুন কিছু নিরাপত্তা বেস্টনি তৈরী করা হচ্ছে৷

নতুন এ নীতিমালায় চাইলেই একজন ঠিকাদার কোনও কর্মীকে বাদ দিতে পারবেন না৷ বেতনের ক্ষেত্রে সচ্ছতা আনতেও কর্মীদের ডিজাটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে৷

সূত্র জানায়, ধীরে ধীরে এই সেফটি বিধানগুলো সারাদেশের আউটসোর্সিং কর্মীদের জন্য দেওয়া হবে৷ যাতে ঠিকাদার হুট করেই তাদের বাদ দিতে না পারে৷

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত