ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আ. লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন ন্যান্সি
ডুয়া ডেস্ক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরব হয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
বৃহস্পতিবার (২০ মার্চ) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই শিল্পী লিখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কিছু নেই। এই দল ডাইনোসর এর মত বহু আগেই বিলুপ্ত হয়ে নতুন নামকরণ করে হয়েছিল মুজিব লীগ। দীর্ঘদিন নির্লজ্জের মত জোর পূর্বক ক্ষমতায় থেকে হয়েছিল সন্ত্রাসী লীগ।
তিনি লিখেন, পালাবো না বলেও পালিয়ে যাওয়া নেত্রী দলের লোকদের ফেলে স্বপরিবারে দেশের অর্থ লুট করে পলায়নের পর এরা হোলো এতিম লীগ। করোনা ভাইরাসের মত মিউট্যান্ট হয়ে এখন তারা অনলাইন বট লীগ, জনতার কাছে এরা পতিত লীগ।
তিনি আরও লিখেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে এতো কমেডিয়ান নেতৃবৃন্দ এবং তৃণমূলে এতো কুরুচিপূর্ণ নেতাকর্মী আজ অবধি দেখা যায়নি! বিগত ১০ বছরে হাসিনার নেতৃত্বে তার দলের সিংহভাগ লোকের রাজনৈতিক শিস্টাচার তলানিতে ঠেকেছে। আগ্রাসী আচরণের জন্য খুনী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার অনুসারীদের সহসাই পুনর্বাসন নয় ; বরং রাজনৈতিক পাঠশালায় ভর্তি করে অ, আ, ক, খ শেখানো উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)