ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল

২০২৬ জুলাই ২৮ ১৬:৩০:১৫

আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলকে নিষিদ্ধ করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে। এ বিষয়ে আজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হতে পারে।

এরই মধ্যে গতকাল সোমবার বিকেলে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এ সময় বিএনপি ও জামায়াতপন্থী শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে নীল দলের রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করার পাশাপাশি বিগত সরকারের সময়ে বিতর্কিত ও ছাত্রবিরোধী ভূমিকা পালনকারী ১২৫ জন শিক্ষকের একটি তালিকা জমা দিয়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ওই দাবির পরদিনই সিন্ডিকেটের এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্মারকলিপিতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় নীল দল এবং তাদের অনুসারীদের কর্মকাণ্ডের কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হওয়ার পর যখন সারা দেশে শত শত শিক্ষার্থী শহীদ হচ্ছিলেন, তখন একই বছরের ১ আগস্ট নীল দলের শিক্ষকরা সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের ‘রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নক’ হিসেবে আখ্যায়িত করেন এবং আন্দোলন পরিহারের আহ্বান জানান।

এ ছাড়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৩০ জুলাই সাদা দলের শিক্ষকরা সরকারের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করার পর নীল দলের শিক্ষকরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার হুমকি দেন। পরে ৩ আগস্ট নীল দলের ব্যানারে আয়োজিত একটি র‍্যালি ও মানববন্ধনে ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল হত্যা, নাশকতা ও ধ্বংসযজ্ঞের দ্রুত বিচার’ দাবি জানানো হয়। স্মারকলিপিতে দাবি করা হয়, ওই মানববন্ধনের মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদেরই নাশকতার জন্য দায়ী করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) আবদুস সালাম আজ মঙ্গলবার দুপুরে ডুয়া নিউজকে বলেন, ‘নীল দলকে নিষিদ্ধ করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল একটি দাবি পেয়েছি। এ বিষয়ে আজকের সিন্ডিকেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভার আগের দিন এ দাবি উত্থাপনকে তারা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। তাদের ধারণা, ক্ষমতাসীন দলের সমর্থক হওয়ায় নীল দলকে নিষিদ্ধ করার বিষয়টি আমলে নেওয়া হতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

আবারও বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি... বিস্তারিত