ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাহস, ত্যাগ ও আত্মদানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
মঙ্গলবার (২৮ জুলাই) অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া লেকচার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার আয়োজিত ‘জুলাই স্মৃতির স্মরণে’ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জ্যোতিস্বী চাকমা ও প্রভাষক কে এম আফতাবুল ইসলাম তন্ময়। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নানাভাবে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস শুধু স্মরণ করলেই হবে না; এর চেতনা বাস্তবায়নের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়বিচার, সমতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটবে না।
এদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট পৃথক কর্মসূচির আয়োজন করেছে।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ মঙ্গলবার (২৮ জুলাই) কলাভবনের ১০০৭ নম্বর শ্রেণিকক্ষে ‘স্মৃতিপটে জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক রওশন আক্তার।
চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ একই দিনে নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে ‘ফিরে দেখা জুলাই ২০২৪’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে ফ্রি মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবাও দেওয়া হয়। বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল করিম প্রধান অতিথি এবং আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবি জসীম উদদীন হল আগামীকাল ২৯ জুলাই সন্ধ্যা ৬টায় জুলাই বিপ্লবকে উপজীব্য করে উপস্থিত রচনা প্রতিযোগিতা ও বিশেষ পার্লামেন্টারি বিতর্কের আয়োজন করেছে। সন্ধ্যা ৭টায় জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় হল মসজিদে বিশেষ মোনাজাত এবং সন্ধ্যা সাড়ে ৭টায় হল অডিটোরিয়ামে ‘স্মৃতিতে ও জাগরণে জীবন্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ক্রিমিনোলজি বিভাগ আগামী ২৯ জুলাই দুপুর ২টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘জুলাই বিপ্লব স্মৃতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিভাগের চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সম্মানিত অতিথি এবং প্রক্টর মো. ইসরাফিল রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ আগামী ৩০ জুলাই সকাল ৯টায় ভূগোল ও পরিবেশ বিভাগের আর আই খান অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং আলোচক হিসেবে থাকবেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ্।
ইংরেজি বিভাগ আগামী ৩০ জুলাই কলাভবনের ২০৮০ নম্বর কক্ষে ‘July Commemoration Programme’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেবেন।
প্রাণিবিদ্যা বিভাগ আগামী ৩০ জুলাই সকাল ১০টায় প্রফেসর ড. মাহমুদ-উল-আমিন মিলনায়তনে জুলাই বিপ্লবকে উপজীব্য করে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, স্থির আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট আগামী ৩ আগস্ট সকাল ১০টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান: দায়িত্ববোধ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা