ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের যাতায়াত ভাতা দ্রুততম সময়ে ও নিরাপদে পৌঁছে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ (bKash) লিমিটেড’-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন এবং বিকাশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. আলাউদ্দিন, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এস এম মাসুদ রানা, আইন দপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম, আইসিটি দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহনেওয়াজ, জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
অন্যদিকে বিকাশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনিসুজ্জামান।
এই সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা কোনো ধরনের প্রশাসনিক জটিলতা ছাড়াই সরাসরি নিজেদের বিকাশ অ্যাকাউন্টে যাতায়াত ভাতা গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল ও ক্যাশলেস এ উদ্যোগ ক্রীড়া প্রতিযোগিতার ভাতা বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?