ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি
ডুয়া ডেস্ক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। একই দাবিতে শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ডাকও দিয়েছেন তারা।
শুক্রবার (২১ মার্চ) রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীদের `চব্বিশের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো,আওয়ামী লীগ স্ট্যান্ড ব্যাক, অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে", ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
তারা বলেন, গত ১৬ বছর ধরে যারা ফ্যাসিবাদ কায়েম করে গুম, হত্যা, নিপীড়ন চালিয়েছে এবং ছাত্র-জনতাকে পাখির মতো শহীদ করেছে তাদের পুনর্বাসন ছাত্র-জনতা মেনে নেবে না। চব্বিশের শহীদদের সাথে কোনো বেঈমানি মেনে নেওয়া হবে না।
শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ের পর আওয়ামী লীগ তার রাজনীতি করার প্রাসঙ্গিকতা হারিয়েছে। ইনিয়েবিনিয়ে তাদের পুনর্বাসন করা হলে আরেকটা জুলাই হবে।
তারা আরও বলেন, জুলাইয়ের আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে কিন্তু এতদিনেও আওয়ামী লীগের বিচার করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। অবিলম্বে আওয়ামী লীগের বিচার করে তাদের নিষিদ্ধ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস