ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
প্রেস সচিব
বাংলাদেশে চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা
ডুয়া নিউজ : চীনে প্রধান উপদেষ্টার সফর ঐতিহাসিক হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে—আম, কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশ করছি, চীনে রফতানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করে চীনারা, এটিও আমরা আশা করি, খুব বড় আকারে রফতানি করতে পারবো। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের চার মিলিয়ন ডলার দিচ্ছে। রফতানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়, সেটি বজায় রাখতে তারা আমাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে। এর ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে।”
প্রেস সবিচ আরও বলেন, “প্রফেসর ইউনূস চাচ্ছেন, চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে, সেসব বিষয়ে আলোচনা হবে। তাহলে আমাদের দোরগোড়ায় উন্নমানের স্বাস্থ্য সেবা মিলবে। চীনের স্বাস্থ্যসেবা খুবই নামকরা। এরকম হলে আমরা ঢাকাসহ বড় বড় শহরে তাদের সেবা পাবো। এটার জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই, স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন। এবারের সফরে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ