ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
২০ কোটি টাকায় সংস্কার হবে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী হল সলিমুল্লাহ মুসলিম হল সংস্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুয়েটের বিশেষজ্ঞ প্যানেলের মতামত অনুযায়ী ২০ কোটি টাকায় ১০০ বছরের জন্য সংস্কার করা হবে বলে জানা গেছে।
২০২১ সালে হঠাৎ সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দার কয়েক জায়গায় ফাটল দেখা দেয়। তখন হল প্রশাসন কোনোরকম প্রকৌশল পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হলের ৩৬টি রুম বন্ধ করে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়। পরে ২০২১ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে সলিমুল্লাহ মুসলিম হলে আবাসিক শিক্ষার্থীদের নতুন করে আবাসিকতা দেওয়া বন্ধ থাকে। গত চার বছর শিক্ষার্থীদের এই হল বরাদ্দ দেওয়া হয়নি। হলটি বন্ধ হওয়ার উপক্রম হলে শিক্ষার্থীরা আন্দোলন করেন।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ফের ছাত্র সংযুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে নতুন ছাত্রদের সংযুক্তি প্রদানের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
হলের সংস্কার কাজ চলমান উল্লেখ করে এতে আরও বলা হয়, হলটির মেরামত কাজের নকশা প্রণয়ন ও পরামর্শ প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে (বিআরটিসি) ইতোমধ্যেই নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি সলিমুল্লাহ মুসলিম হলে নতুন একটি ভবন নির্মাণেরও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে প্রকৌশল দপ্তর ইতোমধ্যেই জরিপের কাজ সম্পন্ন করেছে।
হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের বর্তমান প্রশাসন ঐতিহ্যবাহী এই হল বাঁচিয়ে রাখতে চায়। এটি শিক্ষার্থীদেরও দাবি। এ বছর আমরা নতুন করে ২০০ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেব। এছাড়া আগামী ১০০ বছরের জন্য মাত্র ২০ কোটি টাকায় হল সংস্কার করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)