ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯২ কর্মকর্তা
ডুয়া ডেস্ক: প্রশাসনে ১৯২ জন উপ-সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম সচিবদের পদায়ন বিষয়ে এখনও কোনো আদেশ জারি করা হয়নি। প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র পাঠাতে পারবেন, যা ই-মেইলে ([email protected]) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কর্মকর্তার কর্মস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। পরবর্তী সময়ে যদি কোন কর্মকর্তা সম্পর্কে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া যায় তবে প্রজ্ঞাপনে সংশোধনী বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে রাখবে।
বর্তমানে প্রশাসনে যুগ্ম সচিব পদে ১০৩৫ জন কর্মকর্তা কর্মরত আছেন।
‘সরকারের উপ-সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপ-সচিব পদে কর্মরতদের বিবেচনায় নেয়া হয়।
বিধিমালায় বলা হয়েছে, উপ-সচিব পদে কমপক্ষে ৫ বছরের চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপ-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরির অভিজ্ঞতা এবং মোট ২০ বছরের চাকরি অভিজ্ঞতা থাকলে কর্মকর্তারা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হতে পারেন।
তালিকা দেখতেএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস