ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কওমি মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর
ডুয়া ডেস্ক : কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন রূপকল্প ২০২৫-৩৫ রূপকল্পে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সরকারি বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক।
তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার উন্নয়নে ১০ বছর মেয়াদি একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কওমি মাদ্রাসার উন্নয়ন চাই, শিক্ষার্থীদের উন্নয়ন চাই। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে।’
জানা গেছে, কওমি মাদ্রাসার জন্য চারটি গ্রেড বা শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৫০০ এর অধিক শিক্ষার্থী বিদ্যমান এবং গত ২৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসাগুলো গ্রেড-১ এ অন্তর্ভুক্ত হবে।
৩০০ এর অধিক শিক্ষার্থী এবং ১৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত মাদ্রাসা গ্রেড-২, ১০০ এর অধিক শিক্ষার্থী এবং পাঁচ বছর বা তার বেশি আগে স্থাপিত মাদ্রাসা গ্রেড-৩ এবং অন্যান্য সকল মাদ্রাসাকে গ্রেড-৪ এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবনায় কওমি মাদ্রাসাগুলোকে সরকারিভাবে গ্রেডভিত্তিক মাসিক সম্মানি চালুর কথা বলা হয়েছ। গ্রেড-১ ভুক্ত কওমি মাদ্রাসা প্রধানের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা এবং চারজন শিক্ষকও একজন কর্মচারীর জন্য প্রতি মাসে জনপ্রতি সাত হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে।
গ্রেড-২ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে আট হাজার টাকা এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর জন্য পাঁচ হাজার টাকা, গ্রেড-৩ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর প্রত্যেককে তিন হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের