ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
খুলনা বিভাগ অন্যান্য বিভাগ থেকে অনেক এগিয়ে: শামসুজ্জামান দুদু
ঢাবি প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষায় খুলনা বিভাগ অন্যান্য অনেক বিভাগ থেকে অনেক এগিয়ে।
তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে আমাদের কেন দৈন্যতা থাকবে? আমরা কেন এক হতে পারবো না? পরস্পরের জন্য কাছাকাছি আসতে পারবো না?
আজ বুধবার (১৯ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, আমি আঞ্চলিকতায় বিশ্বাস করি না কিন্তু কখনো কখনো আঞ্চলিকতা খুবই গুরুত্বপূর্ণ। এটার প্রভাব আমি বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এতো মানুষ কখনো একসাথে হয়নি। আজকে এখানে সবাই একসাথে হতে পেরেছি। এটা খুবই আনন্দের বিষয়। আগে এভাবে এক হওয়ার সুযোগ ছিলো না কিন্তু এখন যখন এই পরিবেশ আসছে তখন এটাকে আরো কিভাবে গুছানো যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে।
শামসুজ্জামান দুদু বলেন, আমাদের অঞ্চলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন প্রথম বর্ষের শিক্ষার্থী বুঝতে পারে তার জন্য সহায়তা কত গুরুত্বপূর্ণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো অতীতের মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান দুদু। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের আমাদের সবার। এর অতীতের মর্যাদা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের পূজারী। এই জায়গায় আমাদের সবাইকে এক থাকতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর