ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য পুলিশ বাহিনীর প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে এখন থেকেই উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে একটি সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
প্রধান উপদেষ্টা গত সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন, যেখানে তারা তাদের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আজ প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
তিনটি মূল নির্দেশনা ছিল—ঝুঁকি ভাতার সিলিং তুলে দেওয়া, পুলিশের জন্য ৩৬৪টি নতুন পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া এবং পুলিশের চলমান নির্মাণ প্রকল্পগুলোর ৭০ শতাংশের নিচে সম্পাদিত কাজগুলোতে অর্থ ছাড়ের ব্যবস্থা করা।
এছাড়া ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্যও অর্থ ছাড় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের এসআই ও এএসআই র্যাংকের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সভায় প্রধান উপদেষ্টা আরও জানান, কর্মক্ষমতা ও ফলাফল নির্ভর করে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরম্যান্স তুলনামূলকভাবে কম, তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করার ব্যবস্থা নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের