ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে পুরস্কার ঘোষণা করছি : হাসনাত
ঢাবি প্রতিনিধি: সম্প্রতি নিয়োগ বাণিজ্য, সুপারিশসহ নানান অভিযোগ আসছে নতুন দল এনসিপি নেতাদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তারা।
এমন পরিস্থিতিতে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ যদি তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারে তাহলে তিনি তাকে পুরস্কার দেবেন।
বুধবার (১৯ মার্চ) ডুয়া নিউজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ ঘোষণার কথা জানান।
হাসনাত বলেন, আমি শুরু থেকেই বলে আসছি এখনো বলছি আমার বিরুদ্ধে কেউ এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারবে না। আমরা দেশের জন্য কাজ করতে এসেছি অনিয়ম, দুর্নীতি করতে নয়। ৫ আগস্ট এর পর থেকে এখন পর্যন্ত কেউ যদি এক টাকার দুর্নীতির প্রমাণও দিতে পারে তাহলে আমি তাকে পুরস্কার দেব।
তিনি আরও বলেন, ঢালাওভাবে এনসিপির বিরুদ্ধে অনেকে অভিযোগ দিচ্ছেন। যার সবই প্রোপাগাণ্ডা, মিথ্যা অভিযোগ। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে এসেছি, সে পথেই আমরা আছি। নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের