ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঈদযাত্রার দিন থেকে রেলপথ অবরোধ ও কর্মবিরতির ঘোষণা
ডুয়া ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের গেটকিপার-গেটম্যানরা চাকরি স্থায়ীকরণের দাবিতে আগামী ২৪ মার্চ ঈদযাত্রার দিন থেকে একযোগে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। এ ঘোষণা তারা বুধবার (১৯ মার্চ) সকালে রেলভবনে একটি বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনের মাধ্যমে দেন। বিক্ষোভ থেকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।
গেটকিপাররা জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা গত বছরের ১৮ আগস্ট রেলভবনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। ওই দিন রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে রেলওয়ের মহাপরিচালক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তারা এবং সেনাবাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে গেটকিপার-গেটম্যানদের চাকরি স্থায়ীকরণের দাবি যুক্তিসংগত বলে স্বীকৃতি দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, পাবলিক সার্ভিস কমিশন এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করবে।
তবে বিক্ষুব্ধ কর্মীরা অভিযোগ করেন যে, গত বছরের ১ নভেম্বর তাদের অফার লেটার দেওয়ার কথা থাকলেও তা এখনও দেওয়া হয়নি। তারা বলেন, ৮ বছরের অভিজ্ঞতা নিয়ে তারা বর্তমানে কর্মরত ১,৫০৫ জন গেটকিপার-গেটম্যানের চাকরি স্থায়ীকরণের আশ্বাস পেয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূর্ণ হয়নি। তারা আরও বলেন, আইনগত কোনো জটিলতা না থাকায় দীর্ঘ সময় ধরে কাজ করে যাওয়া কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সম্ভব।
গেটকিপার-গেটম্যানদের দাবি ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ের প্রচলিত বিধি অনুযায়ী, যেকোনো কর্মচারী তিন বছরের বেশি নিরবচ্ছিন্ন চাকরি করলে তাদের চাকরি স্থায়ী করা সম্ভব। তবে এখনও তাদের সমস্যা সমাধান হয়নি। এ কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের