ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আমিরাতে ভিক্ষাবিরোধী অভিযান: গ্রেপ্তার ১০৭, জব্দ ১৭ লাখ টাকা
ডুয়া ডেস্ক : রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ভিক্ষাবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রমজানের প্রথম ১৫ দিনে ১০৭ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজারের বেশি দিরহাম জব্দ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকার সমান।
মঙ্গলবার (১৮ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শারজাহ পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৭ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছেন। স্পেশাল টাস্ক বিভাগের পরিচালক জেনারেল ওমর আল গজল জানিয়েছেন, পুলিশের হটলাইন নম্বরে সাধারণ মানুষ ভিক্ষুকদের সম্পর্কে তথ্য দিচ্ছে, যা তাদের শনাক্ত করা সহজ করে তুলছে।
তিনি সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন, অসহায়দের সহায়তা করতে হলে যেন নিবন্ধিত দাতব্য সংস্থার মাধ্যমে দেন, যাতে প্রকৃত দরিদ্ররা সেই সহায়তা পেতে পারে।
প্রতিবছর রমজান মাসে আমিরাতে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। কারণ, এ সময় মানুষ দান-সদকা বেশি করে, যা অনেকেই সুযোগ হিসেবে কাজে লাগায়।
ভিক্ষুকদের ছদ্মবেশে কিছু মানুষ অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করে। তবে এ ধরনের প্রতারণা ঠেকাতে শারজাহ কর্তৃপক্ষ অভিযান আরও জোরদার করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি