ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মা-দ-ক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত
ডুয়া নিউজ : সম্প্রতি সারাদেশে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম। এতে জনমনে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যাপক অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনই এক অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) ৩ সদস্য। সোমবার (১৭ মার্চ) রাতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে মাদকবিরোধী অভিযানে গেলে তাদের হামলায় আহত হয়েছেন তারা।
হামলায় গুরুতর আহত অবস্থায় ডিবির কনস্টেবল আসিফ উদ্দিনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) জেলা ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, “গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় সেখানে অবস্থান করছিল উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি চক্র। ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের লোকজন গোয়েন্দা পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এ সময় ডিবির তিন সদস্যকে মারধর করে পালিয়ে যায় তারা।”
ডিবির ওসি আরও জানান, “পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় লৌহজং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, “মাদকবিরোধী অভিযানে গেলে ডিবি পুলিশের সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন রাজারবাগ পুলিশ লাইনসে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি