ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে রাষ্ট্রায়াত্ব-বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি চায় ডিবিএ
ডুয়া নিউজ: ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে একটি চিঠি প্রেরণ করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলামের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আমাদের দেশে বাণিজ্যিক ও অবকাঠামো খাতে বহু লাভজনক রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান রয়েছে। যদি এসব প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, তবে বাজারে মানসম্মত শেয়ারের সরবরাহ বৃদ্ধি পাবে, যা চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় সহায়তা করবে। এতে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় পুঁজির যোগান পাবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে অনেক সুশাসিত এবং বড়-বহুজাতিক কোম্পানি দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে, যাদের মধ্যে কিছু শতাব্দী প্রাচীন। এসব কোম্পানি দেশের অবকাঠামো, অর্থনীতি ও মানবসম্পদকে সংবিধিবদ্ধ করছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যে বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব রয়েছে, সেগুলোকে তালিকাভুক্ত করে সেগুলোর অংশীদারিত্ব ন্যায্য মূল্যে অফলোড করার জন্য।
ডিবিএর সভাপতি চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন যে, শেয়ারবাজারের বৃহৎ স্বার্থে প্রধান উপদেষ্টা তাদের আবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং তা কার্যকর করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ