ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যমুনা রেলসেতুতে চলাচলকারী ট্রেনে ভাড়া বাড়বে : রেলসচিব
ডুয়া ডেস্ক : যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেলসেতু দিয়ে ভারী পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হওয়ায় ট্রেনের ভাড়া বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে যমুনা রেলওয়ে সেতুর পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রেলসচিব জানান, ১৯৯৮ সালে নির্মিত যমুনা বহুমুখী সেতু মূলত রেললাইনের জন্য তৈরি হয়নি। পরে এর সঙ্গে একটি রেলসেতু যুক্ত করা হয়। তবে সময়ের চাহিদা বাড়তে থাকায় নতুন একটি রেলসেতুর প্রয়োজন দেখা দেয়। জাইকার অর্থায়নে নির্মিত এই সেতুটি এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, “আগে যমুনা সেতুর রেলপথ দিয়ে ভারী পণ্যবাহী ট্রেন চলতে পারত না। কিন্তু নতুন রেলসেতুর মাধ্যমে তা সম্ভব হবে। ফলে নিয়ম অনুযায়ী ট্রেনের ভাড়া বৃদ্ধি পাবে।”
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, রেলসেতুর ফলে যাত্রীসেবার মানও বাড়ানো হয়েছে। একই সঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত যমুনা রেলসেতু নিয়ে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
এর আগে, রেলসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়ুকিসহ রেল বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি