ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
ডুয়া ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে। তবে এক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ইউনিটের ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন।
ভর্তি পরীক্ষার দিন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল যে ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ফল প্রকাশ সম্ভব হয়নি। প্রশাসন জানিয়েছে, উপাচার্য দেশে ফেরার পর আগামী ২১ মার্চ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে অর্ধ মাস পেরিয়ে গেলেও এসব ইউনিটের ফল প্রকাশ করা হয়নি।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সানজিদা ফারহানা জানান, পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে, কেবল উপাচার্যের স্বাক্ষরের অপেক্ষায় আছে। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন, ২১ মার্চ দেশে ফিরলে মিটিং শেষে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘উপাচার্য স্যার দেশে ফেরার পর দুএক দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) এবং ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ফল আগে প্রকাশ করা হবে। তবে আমরা চেষ্টা করবো সব ইউনিটের ফল একসঙ্গে প্রকাশ করতে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)