ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই-নুডুলস উৎপাদন; তিন কারখানাকে জরিমানা
ডুয়া নিউজ : আসন্ন ঈদকে ঘিরে বেড়েছে সেমাই-নুডুলসের উৎপাদন। তবে রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও অনুমোদনহীনভাবে নুডুলস উৎপাদন করায় তিনটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-২। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন কারখানাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি খান আসিফ তপু জানান, “আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যক্তি বিএসটিআই অনুমোদন ছাড়া নোংরা পরিবেশে সেমাই ও নুডুলস উৎপাদন ও বাজারজাত করছে। এ ধরনের কারখানাগুলো চিহ্নিত করতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং মঙ্গলবার বিশেষ অভিযানে নামে।”
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে কামরাঙ্গীরচরে মিতালি ট্রেডার্স ও নাসির ট্রেডার্স নামের দুটি সেমাই কারখানা এবং কেরানীগঞ্জে প্রিমিয়াম ড্রাগন নুডুলস কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে তিনটি কারখানায়ই অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এ কারণে মিতালি ট্রেডার্সকে ২০ হাজার, নাসির ট্রেডার্সকে ৫০ হাজার এবং প্রিমিয়াম ড্রাগন নুডুলসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয় র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)