ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বিসিএস মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়ার চিন্তা পিএসসি’র
ডুয়া নিউজ: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিসিএসের মৌখিক পরীক্ষায় তিন ধাপ যুক্ত করার পরিকল্পনা করছে। এটি বাস্তবায়িত হলে প্রকৃত মেধাবীদের চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করছে কমিশন।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সাংবাদিকদের জানান, চাকরিপ্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষাকে আরও গ্রহণযোগ্য করতে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। তিন ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টিও এই পরিকল্পনার অংশ। আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি।
তিনি জানান, প্রথম ধাপে একজন পরীক্ষক প্রার্থীর জ্ঞানের পরিধি কতটুকু সেটি যাচাই করা হবে। দ্বিতীয় ধাপে প্রার্থীর সাধারণ জ্ঞান দক্ষতা যাচাই করা হবে। আর তৃতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে। তবে এগুলো একেবারেই প্রাথমিক আলোচনা বলে তিনি যোগ করেন।
এদিকে পিএসসি সূত্র জানা গেছে, বিসিএসের দীর্ঘসূত্রতা কাটাতে প্রতিবছর বিসিএস পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ৪৮তম বিসিএস থেকে এটি বাস্তবায়নের চেষ্টা করবে সাংবিধানিক সংস্থাটি।
প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের অক্টোবরে সোহরাব কমিশন পদত্যাগ করে। এরপর দায়িত্ব নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোবাশ্বের মোনেম। পরবর্তীতে দুই ধাপে পিএসসিতে আটজন সদস্য নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর নানা উদ্যোগ নিয়ে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে মোবাশ্বের মোনেম কমিশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ