ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দেশ যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে, মন্তব্য প্রধান উপদেষ্টার
ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করে বলেছেন, "আমরা একটি কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি" এবং দেশের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আজ সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি প্রচুর অর্থ ব্যয় করে এক অপপ্রচার যন্ত্র তৈরি করেছে, যা জনগণকে বিভ্রান্ত করতে কাজ করছে। এ জন্য তিনি পুলিশকে জনগণকে সচেতন করতে নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা আইন সঠিকভাবে প্রয়োগ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, “যেকোনো যুদ্ধ জয় সম্ভব।”
ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে সময় খুব কম রয়েছে এবং ডিসেম্বরে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "আমাদের অপেক্ষা করে কিছু লাভ হবে না; কাজ করতে হবে।"
নির্বাচনকালীন পুলিশকে আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, "নানান চাপ আসবে, কিন্তু আমাদের আইন মেনে চলতে হবে।"
তিনি বলেন, “আমরা অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে এসেছি। আমাদেরকে আবার সেই গর্তে পড়তে দেওয়া উচিত নয়।”
এছাড়া, তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন, বিশেষ করে নারীরা এবং সংখ্যালঘু জনগণের সুরক্ষা নিশ্চিত করার ওপর।
প্রধান উপদেষ্টা বলেন, "নারীদের নিরাপত্তা একটি বড় কাজ, যা আমাদের অবহেলার কারণে দ্রুত বিস্তার লাভ করেছে।"
বৈঠকে তিনি পুলিশ কর্মকর্তাদের সৃজনশীল কাজ করার এবং নিজেদের এলাকায় সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে কাজ করার নির্দেশ দেন। পুলিশকে দ্বিধাহীনভাবে আইন বাস্তবায়ন করতে হবে এবং প্রযুক্তির মাধ্যমে কাজ সহজ করার জন্য সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে পুলিশকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ ১২৭ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়