ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
সমন্বয়ক রাফির স্ত্রীর পরিচয় যা জানা গেল
ডুয়া নিউজ : বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং জুলাই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।
সেখানে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো'আ একান্ত কাম্য।'
তবে প্রথমে তিনি নববধূর পরিচয় প্রকাশ করেননি।
যদিও ফেসবুক পোস্টে স্ত্রীকে ট্যাগ করার মাধ্যমে জানা গেছে তার নাম—জান্নাতুল ফেরদাউস মিতু। তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী, মিতুর বাড়ি বরিশালে। তিনি বরগুনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। তার আইডিতে রাফির সঙ্গে একটি ছবি কাভার ফটো হিসেবে দেখা গেছে।
জানা গেছে, জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়ার গাবতলায়। মিতুর মা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর বাবা মো. জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
বিয়ের বিষয়ে মিতুর বাবা জাকির হোসেন জানান, "পারিবারিক ভাবেই রাফি ও মিতুর বিয়ে হচ্ছে। তবে কখন কোথায় হচ্ছে জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন কেটে দেন।"
এদিকে রাফির বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর