ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ না করার দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
ঢাবি প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়’।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক নোমান আহমেদ চৌধুরী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার পাঁয়তারা করছে সরকার। এর ফলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান আরো নিচে নেমে আসতে পারে। নওগাঁর মাটি অনেক উর্বর। এখানে সবচেয়ে ধান ও আম উৎপাদন হয়। নওগাঁর মানুষ যতদিন বেঁচে আছে কোনভাবেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না।
তিনি বলেন, এই মেডিকেল বন্ধ হলে নওগাঁয় রক্তপাত হবে। নওগাঁ থেকে আপনারা সবকিছু নিয়ে আসবেন কিন্তু সুযোগ-সুবিধা দিবেন না এটা আমরা হতে দিবো না। আমরা পাঁচই আগষ্টের মাধ্যমে আমরা লড়াই করা শিখে গেছি। এর ফলাফল কখনো ভালো হবে না।
সংগঠনের সাবেক সদস্য কায়েস বলেন, যে উদ্দেশ্যে এই অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, মনে হচ্ছে আমরা বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছি। মানুষের মৌলিক অধিকার তাদের (সরকার ) কর্ণপাতের মধ্যে পড়ে না। আপনারা এই অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসুন।
সাবেক সদস্য মো. আলী আহসান বলেন, আমাদের উত্তরবঙ্গের লোকজন অন্যান্য এলাকার লোকজনের মতো এতো বেশি ঢাকা শহরে নেই। তার মানে এই না যে আমাদের অবজ্ঞা করবেন। আমরা বুকের তাজা রক্ত দিতে জানি। এই মেডিকেল অপসারণ না করে কিভাবে এটাকে আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে কাজ করুন।
অ্যাসোসিয়েশনের সভাপতি রিদুয়ান রহমান বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার কারণ হিসেবে বলা হচ্ছে এটা মানহীন। রাজশাহী বিভাগে যে মেডিকেল কলেজ পাশের হারে শীর্ষে তা কিভাবে মানহীন হয়? আরও বলা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস দিতে পারেনি এটা সরকারের ব্যর্থতা। যদি নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে না আসেন তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)