ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নাশকতা মামলায় বিএনপির ৬৪ নেতাকর্মী খালাস
ডুয়া নিউজ : ২০১৮ সালের নাশকতা মামলায় খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৪ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৭ মার্চ) খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, জোড়াগেট সিএন্ডবি কলোনির মাঠে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সরকার উচ্ছেদ, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস এবং নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে। তারা রড, বাঁশের লাঠি ও ইটের টুকরো নিয়ে খুলনা বেতার কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে।
পরে রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা বাঁশের লাঠি ও ইটের টুকরো ফেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রড, বাঁশের লাঠি ও ইটের টুকরো জব্দ করে এবং তা থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ওইদিন রাতেই সোনাডাঙ্গা থানার এসআই রহিত কুমার বিশ্বাস বাদী হয়ে ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম বাবু এবং বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
২০১৯ সালের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই পল্লব কুমার সরকার ৭০ জন আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে ৬ জন আসামির মৃত্যু হয়েছে এবং একজন আসামি আদালতে উপস্থিত হয়নি।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ বলেন, “২০১৮ সালে খুলনাসহ সরাদেশে একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন চলমান ছিল। রাত সাড়ে ৯ টার দিকে আমাদের একটি মিছিল শিববাড়ি মোড় হয়ে শেখপাড়ার দিকে যাচ্ছিল। সরকার পক্ষ আন্দোলন দমানোর জন্য বিভিন্নস্থানে ভাঙচুর করে আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপিয়ে দেয়। এটি পুলিশের একটি বানানো মিথ্যা মামলা। আজকে এ রায়ের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের