ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চুয়েটের ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার
ডুয়া ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শৃঙ্খলা কমিটি সম্প্রতি সাত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং আবাসিক হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরও ১২ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক নেতা।
শৃঙ্খলা কমিটির ২৮১তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার (১৭ মার্চ) শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ২১টি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তাদের পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাবের ভিত্তিতে এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কৃত সাত শিক্ষার্থীর মধ্যে চারজনকে দুই বছর এবং তিনজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এই শিক্ষার্থীদের মধ্যে দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলেন চুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সাবেক সহসভাপতি মো. ইমাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম এবং তাহসিন ইশতিয়াক।
এছাড়া আবাসিক হল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত ১২ শিক্ষার্থী হলেন সাবেক সহসভাপতি তোফাইয়া রাব্বি, মো. সাদিকুজ্জামান, ইউসুফ আবদুল্লাহ, মো. তানভীর জনি, ইফতেখার সাজিদ, শাকিল ফরাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, মাহমুদুল হাসান, মো. রিফাত হোসাইন, মইনুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম এবং আবদুর রহমান।
এছাড়া আরও দুজনকে কেবল সতর্ক করা হয়েছে—এরা হলেন সাবেক সহসভাপতি চিন্ময় কুমার দেবনাথ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব উদ্দিন চৌধুরী।
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এবং ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার কারণে এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)