ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এনআইডির ছবি তুলে ফেরা হলো না দুই বন্ধুর
ডুয়া নিউজ : সড়ক দুর্ঘটনা যেন দিনে দিনে মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এবার বগুড়ার শেরপুরে এনআইডির জন্য ছবি তুলতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
আজ সোমবার (১৭ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর (এসআর ক্যামিকেল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার (২১) ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ (২১)।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তিনি একই এলাকার শাহিনের ছেলে সাগর (২১)।
স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে তিন বন্ধু ছবি তুলতে যান। ছবি তোলা শেষে বাড়িতে ফেরার পথে এসআর ক্যামিকেলের সামনে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুভ প্রাণ হারান।
এরপর আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হৃদয় মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, “দুর্ঘটনার পর নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের