ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা
ডুয়া ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৯ দিন ধরে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এ সংক্রান্ত একটি নোটিশ স্মৃতিসৌধের মূল ফটকে টাঙানো হয়েছে। এতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভিআইপি নিরাপত্তার কাজের জন্য ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিদেশি কূটনৈতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। এই সময়ে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের কাজও চলবে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট খুলে দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের