ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব দিলো ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে বিমা খাতের কর্পোরেট কর হ্রাস এবং কিছু বিমা পণ্যের উপরে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সোমবার (১৭ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর এক চিঠিতে ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে তালিকাভুক্ত ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য কর হার ৩৭.৫ শতাংশ, যা বিমা খাতের জন্য অযৌক্তিক। ব্যাংকগুলোর ব্যবসায়িক ক্ষেত্র ইন্স্যুরেন্সের তুলনায় অনেক ব্যাপক হলেও তাদের কর হার সমান হওয়ায় বিমা কোম্পানিগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই অন্যান্য সেবা খাতের মতো কর্পোরেট করের হার নির্ধারণের জন্য দাবি জানানো হয়েছে।
চিঠিতে কৃষি বিমা, গবাদিপশু বিমা এবং বিভিন্ন শস্য বিমার প্রিমিয়ামের উপর বিদ্যমান মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং কর্পোরেট কর প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বার্ষিক কৃষি বিমার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই কৃষকদের জন্য এটি অপরিহার্য হয়ে উঠেছে।
এছাড়া অনলাইন ভিত্তিক বিমা পলিসির প্রিমিয়ামের উপর কর প্রত্যাহার এবং উদ্ভাবনী ও নতুন সামাজিক বিমা পণ্যের উপর করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
অন্য দাবির মধ্যে রয়েছে- নন-লাইফ বিমার ক্ষেত্রে মুসক চার্জের অব্যাহতি, কর্মকর্তাদের কমিশনের উপর উৎসে কর কর্তন থেকে অব্যাহতি এবং বৈদেশিক পুনঃবিমার উপর কর প্রত্যাহার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)